
খুলনা:
খুলনার তরুণ সমাজের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি পদপ্রার্থী খুলনা–৩, সুস্পষ্ট ও ধাপে ধাপে কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। ঘোষণায় বলা হয়, “খুলনায় আর কোনো তরুণ বেকার থাকবে না”—এই লক্ষ্য বাস্তবায়নে শিল্প, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
প্রথমত: শিল্প পুনর্জাগরণ ও কর্মসংস্থান
খুলনার খালিশপুর, দৌলতপুরসহ সব শিল্প এলাকায় নতুন কারখানা স্থাপন এবং বন্ধ কারখানা পুনরায় চালু করা হবে। এসব কারখানায় চাকরির ক্ষেত্রে খুলনার স্থানীয় তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
দ্বিতীয়ত: ডিজিটাল কর্মসংস্থান ও ফ্রি ওয়াইফাই
বর্তমান যুগের বাস্তবতায় ডিজিটাল কাজকে অগ্রাধিকার দিয়ে খুলনায় ইতোমধ্যে ৬টি ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। পর্যায়ক্রমে খুলনার প্রতিটি ওয়ার্ডে ফ্রি ওয়াইফাই সম্প্রসারণ করা হবে। পাশাপাশি AI লার্নিং, ফ্রিল্যান্সিং ও অনলাইন আর্নিংয়ের সুযোগ তৈরি করা হবে, যাতে তরুণরা ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করতে পারে।
তৃতীয়ত: খুলনাকে ডিজিটাল হাবে রূপান্তর
খুলনাকে শুধু শিল্পনগরী নয়, একটি পূর্ণাঙ্গ ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—যা ভবিষ্যতে বাংলাদেশের “সিলিকন ভ্যালি” হিসেবে পরিচিত হবে। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, স্টার্টআপ ও SME উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে।
চতুর্থত: বিদেশে কর্মসংস্থান ও স্কিল ট্রেনিং
বিদেশে কাজ করতে আগ্রহী তরুণদের দালালমুক্ত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের স্কিল ট্রেনিং দেওয়া হবে, যাতে তারা সম্মানের সঙ্গে বিদেশে কাজ করে বৈধ রেমিটেন্স পাঠাতে পারে।
পঞ্চমত: কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা
শুধু ডিগ্রিনির্ভর শিক্ষা নয়—বাস্তবভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব স্তরে শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সর্বশেষ অঙ্গীকার
দল-মত, পরিচয় বা সম্পদের ভিত্তিতে কাউকে বঞ্চিত করা হবে না। খুলনার প্রতিটি পরিবার কাজের সুযোগ পাবে এবং প্রতিটি তরুণ স্বপ্ন দেখার সাহস পাবে।
বক্তব্যে জানানো হয়, এই উদ্যোগ কোনো ব্যক্তি বা দলের জন্য নয়—এটি খুলনার ভবিষ্যৎ গড়ার সংগ্রাম। আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, এমপি প্রার্থী খুলনা–৩, তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণে, ইনশাআল্লাহ খুলনায় বেকারত্ব শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হবে।