খালেদা জিয়ার প্রয়াণে খুলনা-৩ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা সাময়িক স্থগিত
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সমগ্র জাতি আজ গভীর শোকাহত। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশনেত্রীর এ শোকাবহ প্রয়াণে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল নির্বাচনী সকল ধরনের প্রচার-প্রচারণা […]